| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

ভোলায় তারেক জিয়া পরিষদের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা

সভাপতি লিমন চৌধুরী ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ নেতৃবৃন্দকে অভিনন্দন

ভোলা প্রতিনিধি
আপডেট: ২২ আগস্ট ২০২৬, ০৭:৫২
ভোলায় তারেক জিয়া পরিষদের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা
ছবিঃ নিউজ.জংশন

তারেক জিয়া পরিষদ ভোলা জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি মো. লিমন চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামসহ কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।

নবগঠিত কমিটি ঘোষণার পর রাতে ভোলা শহরে ব্যানার নিয়ে আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

নেতাকর্মীরা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে তারেক জিয়া পরিষদ ভোলা জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন তারা।

এ সময় নবগঠিত কমিটির সভাপতি মো. লিমন চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামসহ কমিটির সকল সদস্যের সফলতা কামনা করেন সংগঠনের নেতাকর্মীরা।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২