| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

ভোলায় তারেক জিয়া পরিষদের ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ভোলা প্রতিনিধি
আপডেট: ১৬ আগস্ট ২০২৬, ১০:১২
ভোলায় তারেক জিয়া পরিষদের ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ছবিঃ নিউজ.জংশন

তারেক জিয়া পরিষদ ভোলা জেলা শাখার ২২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনের পর গত ১০ আগস্ট ২০২৬ তারিখে এ কমিটি প্রকাশ করা হয়।

নবগঠিত কমিটিতে মো. লিমন চৌধুরীকে সভাপতি, মো. কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মো. নেছার উদ্দিন সোহেলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. শাকিল চৌধুরী। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মো. ইমাম হোসেন, জি.কে. শামীম, মো. মেহেদী হাসান, মো. হুমায়ুন কবির সুমন মিঞা, ইব্রাহিম মিঞা ও মো. আশিকুল ইসলাম ইমন।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিব হাওলাদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জিয়াউল হক সজীব ও মো. তরিকুল ইসলাম তরিক।

সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মো. নাফিজ, মো. রুহুল আমিন, মো. ইব্রাহিম ও মো. ফারবেজ হোসেন শান্ত। এছাড়া প্রচার সম্পাদক মো. নোমান, অর্থবিষয়ক সম্পাদক মো. সায়েম, সমাজকল্যাণ সম্পাদক মো. জিহাদ এবং সদস্য হিসেবে রয়েছেন মো. মামুন ও মো. রাকিবুল ইসলাম জিকু।

তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে ভোলা জেলা শাখার এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ভোলা জেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২