| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ

MARKS Medical College Hospital ও সহযোগী সংগঠনের উদ্যোগে দুই ব্যাচে সম্পন্ন ছানি অপারেশন

মাগুরা প্রতিনিধি
আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৯:১০
মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ
ছবিঃ নিউজ.জংশন

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মাগুরায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। MARKS Medical College Hospital-এর প্রধান সমন্বয় ও আয়োজনে এবং Lions Club of Dhaka Laxmipur-এর সহযোগিতায় ‘Vision for Vision’ উদ্যোগের আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

মাগুরার শ্রীপুর উপজেলার কমলাপুর উত্তরপাড়ায় বেগম ফরিদা মাসুদ ফাউন্ডেশনে আয়োজিত বিনামূল্যের চক্ষু চিকিৎসা শিবিরে রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়। এ সময় ছানি অপারেশনের প্রয়োজন রয়েছে এমন রোগীদের শনাক্ত করে নির্বাচন করা হয়।

ক্যাম্পটির পরিকল্পনা, সমন্বয় ও সার্বিক বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে MARKS Medical College Hospital। আর চিকিৎসা ও সার্জিক্যাল টিম প্রদান করে Lions Hospital।

ক্যাম্প থেকে নির্বাচিত রোগীদের প্রথম ও দ্বিতীয় ব্যাচের বিনামূল্যে ছানি অপারেশন Lions Eye Institute & General Hospital-এ সফলভাবে সম্পন্ন হয়। দুই ধাপের এ কার্যক্রমে নির্বাচিত রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের সুবিধা পান।

আয়োজকরা জানান, সমন্বিত এ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনযাত্রায় নতুন আশার সঞ্চার হয়েছে।

জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবায় MARKS Medical College Hospital-এর অঙ্গীকারের অংশ হিসেবে ভবিষ্যতেও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২