| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

মুন্সীগঞ্জ ডিবির অভিযানে ৩ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

হারুন রশীদ শেখ
আপডেট: ১৭ আগস্ট ২০২৬, ১১:৫৭
মুন্সীগঞ্জ ডিবির অভিযানে ৩ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার
ছবিঃ নিউজ জংশন

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬৫ পিস ইয়াবাসহ আকরাম হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার আকরামের বিরুদ্ধে এর আগে মাদকসংক্রান্ত তিনটি মামলা রয়েছে।

সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন গণকপাড়া রাঢ়ীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এর অংশ হিসেবে ডিবির এসআই (নিঃ) দিপঙ্কর কুন্ডুর নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স গণকপাড়া রাঢ়ীবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় মো. আকরাম রাঢ়ী ওরফে আকরাম হোসেনের বসতবাড়ির সামনের পাকা রাস্তায় তার দখলে থাকা একটি সাদা পলি জিপার থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আকরামের বিরুদ্ধে পূর্বে মাদকসংক্রান্ত তিনটি মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২