| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা

ঘরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু; হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্তে পুলিশ

গৌরব সাহা , নরসিংদী প্রতিনিধি
আপডেট: ২৩ আগস্ট ২০২৬, ০৪:৫০
মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা
ছবিঃ নিউজ.জংশন

নরসিংদীর মনোহরদীতে বাড়িতে ঢুকে আকাশ মিয়া (২৫) নামে এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আকাশ মিয়া ওই গ্রামের কৃষক আফতাব উদ্দিনের ছেলে। তিনি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের বাবা আফতাব উদ্দিন জানান, বাড়ির একটি ঘরের এক পাশে গরু রাখা হতো এবং অন্য পাশে আকাশ ঘুমাতেন। ভোরে ঘুম থেকে উঠে তিনি আকাশকে ডেকে গরু বের করে দিতে বলেন। গরু বের করে দিয়ে আকাশ আবার ঘুমিয়ে পড়েন। এরপর আফতাব উদ্দিন গরু নিয়ে মাঠে চলে যান এবং আকাশের মা তাঁর বোনের বাড়িতে যান।

সকাল ৯টার দিকে তাঁরা বাড়িতে ফিরে ঘরের দরজা খোলা দেখতে পান। এ সময় ভেতর থেকে গোঙানির শব্দ শুনে দ্রুত ঘরে গিয়ে আকাশকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর ডান চোখের ওপরের অংশে ধারালো অস্ত্রের আঘাত এবং মাথায় গুরুতর জখম ছিল। তিনি তখন শুধু গোঙাচ্ছিলেন, কথা বলতে পারছিলেন না।

পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত আকাশকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করা হলে পথেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে মনোহরদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) আবেদ আলী বলেন, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই যুবককে হত্যা করা হয়েছে। তবে কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২