| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

মৌলভীবাজারসহ দেশের ১৬ জেলায় বন্যার শঙ্কা,বাড়ছে নদ-নদীর পানি

জামাল হোসেন তারেক, বিশেষ প্রতিনিধি
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৬:৪৭
মৌলভীবাজারসহ দেশের ১৬ জেলায়  বন্যার শঙ্কা,বাড়ছে নদ-নদীর পানি

আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে মৌলভীবাজারসহ দেশের ১৬ জেলার কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।


পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু স্থানে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া নীলফামারী, লালমনিরহাট, বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলাও বন্যার ঝুঁকিতে রয়েছে। 


মৌলভীবাজারে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে জেলার নদ-নদীর পানি বাড়ছে। পরিস্থিতি অব্যাহত থাকলে নদীসংলগ্ন নিম্নাঞ্চল, হাওর এলাকা এবং নিচু বসতিগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার, সরকারি নির্দেশনা অনুসরণ করার এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২