| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

মোহনপুরে সার ডিলারদের গোডাউন পরিদর্শন

কৃত্রিম সংকট রোধ ও নির্ধারিত দামে সার বিক্রি নিশ্চিত করতে ৪ ডিলারের গোডাউন পরিদর্শন

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি
আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৯:০৫
মোহনপুরে সার ডিলারদের গোডাউন পরিদর্শন
ছবিঃ নিউজ.জংশন

রাজশাহীর মোহনপুর উপজেলায় সার ব্যবস্থাপনা, মজুত পরিস্থিতি ও ডিলারদের কার্যক্রম পর্যবেক্ষণে ৩টি বিসিআইসি (BCIC) ও ১টি বিএডিসি (BADC) সার ডিলারের গোডাউন পরিদর্শন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব ও যুগ্মসচিব) মো. রেজাউল আলম সরকার।

পরিদর্শনকালে গোডাউনে সারের মজুত পরিস্থিতি, সরবরাহ ব্যবস্থা এবং ডিলারদের কার্যক্রম যাচাই করা হয়। একই সঙ্গে সারের কৃত্রিম সংকট রোধ, সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি এবং কৃষকদের কাছে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার ডিলারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং কৃষকদের স্বার্থে সার বিতরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম এবং সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তারা।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের স্বার্থ রক্ষা ও সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২