| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
খেলা

রোনালদো ও যুক্তরাষ্ট্রের বিদায়ে বিশ্বকাপের টিকিটের দামে বড় ধস

ক্রীড়া প্রতিবেদক
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৮:১২
রোনালদো ও যুক্তরাষ্ট্রের বিদায়ে বিশ্বকাপের টিকিটের দামে বড় ধস
ক্রিস্টিয়ানো রোনালদো | ছবিঃ সংগৃহীত

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর পর্ব শেষ হওয়ার পর শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। সাধারণত টুর্নামেন্ট যত শেষের দিকে গড়ায়, টিকিটের চাহিদা ও দাম ততই বাড়তে থাকে। তবে এবার ঘটেছে ঠিক উল্টো ঘটনা। শেষ আটের ম্যাচের টিকিটের দামে দেখা দিয়েছে উল্লেখযোগ্য পতন।

টিকিট বিক্রির সেকেন্ডারি মার্কেটপ্লেস TickPick-এর তথ্য অনুযায়ী, শুক্রবার অনুষ্ঠিতব্য স্পেন-বেলজিয়াম ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম কয়েক দিন আগেও ছিল প্রায় ২ হাজার ৯৫০ মার্কিন ডলার (প্রায় সাড়ে ৩ লাখ টাকা)। বর্তমানে সেই টিকিট পাওয়া যাচ্ছে প্রায় ১ হাজার ২০০ মার্কিন ডলারে (প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা)।

বিশ্লেষকদের মতে, টিকিটের দামে এই বড় পতনের অন্যতম কারণ শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের কাছে স্বাগতিক যুক্তরাষ্ট্রের ৪-১ গোলের পরাজয়। সহ-আয়োজক দেশটির বিদায়ের ফলে স্থানীয় সমর্থকদের আগ্রহ ও চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

এ ছাড়া পর্তুগালের বিদায়ও টিকিটের বাজারে বড় প্রভাব ফেলেছে। শেষ ষোলোর ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ক্রিস্তিয়ানো রোনালদোর দল। এর মধ্য দিয়ে শেষ হয় রোনালদোর বিশ্বকাপ ক্যারিয়ারও। ফুটবলের অন্যতম জনপ্রিয় এই তারকার বিদায়ে অনেক দর্শক আগ্রহ হারিয়েছেন বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্র ও পর্তুগালের সম্ভাব্য লড়াইয়ের আশা করেছিলেন অনেক সমর্থক। সেই সম্ভাবনা শেষ হয়ে যাওয়ায় টিকিটের চাহিদাও প্রত্যাশার তুলনায় কমে গেছে।

এদিকে ফক্সবরোর বস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফ্রান্স ও মরক্কোর কোয়ার্টার ফাইনালের টিকিট বর্তমানে সেকেন্ডারি মার্কেটে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে। টিকপিকের তথ্য অনুযায়ী, এই ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ৯৮৯ মার্কিন ডলার।

শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ফ্রান্স। অন্যদিকে স্বাগতিক কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে শেষ আট নিশ্চিত করে মরক্কো।

অন্য কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে বেলজিয়াম মুখোমুখি হবে স্পেনের। শনিবার দিবাগত রাতে ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে। আর রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২