| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

রূপগঞ্জে ট্যালেন্ট হান্ট-২০২৬ এর সমাপনী

নানা ইভেন্টে শিক্ষার্থীদের প্রতিভার ঝলক, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট: ৩১ আগস্ট ২০২৬, ১১:০০
রূপগঞ্জে ট্যালেন্ট হান্ট-২০২৬ এর সমাপনী
ছবিঃ নিউজ.জংশন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের জলসিঁড়িতে অবস্থিত আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ‘ট্যালেন্ট হান্ট-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটু, পিবিজিএম (অব.)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম খান, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশাত ফারহানা ইসলাম।

অনুষ্ঠানে ২৪টিরও বেশি ইভেন্টে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা ও প্রতিভার পরিচয় তুলে ধরে। গান, নাচ, কবিতা, আবৃত্তি ও অভিনয়সহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয় শিক্ষার্থীরা।

অধ্যক্ষ লে. কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটু বলেন, এ আয়োজনের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো, তাদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলা এবং সৃজনশীল মননকে শানিত করা। ট্যালেন্ট হান্ট শিক্ষার্থীদের প্রতিভা প্রকাশের একটি অনন্য মঞ্চ।

প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম খান বলেন, প্রতিটি শিক্ষার্থীর প্রতিভাকে সামনে এগিয়ে নেওয়া এবং লেখাপড়ার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে গুণীজনদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২