| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

শালিখায় ১৬ পিস ইয়াবাসহ যুবক আটক

সুবীর ঘোষ, মাগুরা প্রতিনিধি
আপডেট: ১৯ আগস্ট ২০২৬, ০৭:১৬
শালিখায় ১৬ পিস ইয়াবাসহ যুবক আটক
ছবিঃ নিউজ.জংশন

মাগুরার শালিখায় ১৬ পিস ইয়াবাসহ রানা মোল্লা (২৫) নামে এক যুবককে আটক করেছে শালিখা থানা পুলিশ। তিনি উপজেলার শালিখা ইউনিয়নের উত্তর শরশুনা গ্রামের ইউনুস মোল্লার ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমানের নির্দেশনায় এসআই সায়াদুল খালাসি, এসআই সাহিদুল ইসলাম, এএসআই মিজানুর রহমান, এএসআই রকিবুল ইসলামসহ পুলিশের একটি দল উত্তর শরশুনা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে রানা মোল্লাকে তার নিজ বাড়ির আঙিনা থেকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

শালিখা থানার ওসি মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ১৬ পিস ইয়াবাসহ রানা মোল্লাকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শালিখা থানায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২