| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

সান্তাহার পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সৌরভ কুমার

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩ আগস্ট ২০২৬, ০২:০৭
সান্তাহার পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সৌরভ কুমার
ছবিঃ নিউজ জংশন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সান্তাহার পৌর শাখার আগামী কমিটিতে সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন সৌরভ কুমার কর্মকার। তৃণমূল নেতাকর্মীদের মধ্যে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সাংগঠনিক দক্ষতার কারণে তাকে সম্ভাব্য নেতা হিসেবে দেখছেন দলের অনেক নেতাকর্মী।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রদলের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন সৌরভ কুমার কর্মকার। বর্তমানে তিনি সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে যুবদলের সাংগঠনিক কার্যক্রম জোরদারে কাজ করেছেন তিনি।

এ ছাড়া স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তার নিয়মিত উপস্থিতি রয়েছে। এর ফলে তরুণদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে দাবি করছেন সমর্থকরা।

সৌরভ কুমার কর্মকার সনাতন ধর্মাবলম্বী হওয়ায় ধর্মীয় ও সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন। তিনি বাংলাদেশ হিন্দু মহাজোটের বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী এবং পূজা উদযাপন ফ্রন্টের বগুড়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও আদমদীঘি উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

স্থানীয় একাধিক যুবদল কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সৌরভ দাদা মাঠের কর্মী। দলের নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকেন। নতুন কমিটি হলে তরুণদের প্রত্যাশা পূরণে তিনি যোগ্য ভূমিকা রাখতে পারবেন।”

সান্তাহার পৌরসভা বগুড়া জেলার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকা উল্লেখ করে দলীয় সমর্থকরা বলেন, যুবদলকে আরও শক্তিশালী করতে অভিজ্ঞ ও সক্রিয় নেতাকর্মীদের সমন্বয় প্রয়োজন। তাদের মতে, সৌরভ কুমার কর্মকারের নেতৃত্বে সংগঠনে নতুন গতি আসতে পারে।

তবে সাধারণ সম্পাদক পদে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় সাংগঠনিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২