মৌলভীবাজারের সামাজিক ও প্রবাসী সংগঠন ‘দেশ ও বিদেশে মৌলভীবাজার’-এর উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মুকিত (লন্ডনী)-এর সঙ্গে টিম জার্নালিস্টের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ২৬ জুন (শুক্রবার) সন্ধ্যা ৭টায় কুলাউড়ার পাকশি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী টিম জার্নালিস্টের সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
মতবিনিময় সভায় সাংবাদিকতার বর্তমান প্রেক্ষাপট, কুলাউড়ার উন্নয়ন ভাবনা, সামাজিক কর্মকাণ্ড এবং প্রবাসীদের অবদান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।