| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

সরাইলে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৯, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ

সামজাদ জসি, ব্রাহ্মণবাড়িয়া
আপডেট: ১৭ আগস্ট ২০২৬, ০৩:৪৭
সরাইলে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৯, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ
ছবিঃ নিউজ.জংশন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও দেশীয় তৈরি চোলাই মদসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সরাইল থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ পুরিয়া গাঁজা ও ২৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার একাধিক দল বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

শাহবাজপুর সেকেন্ড গেট এলাকায় এসআই (নিরস্ত্র) রাজীব বড়ুয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ শাহজাদাপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাইফুল ইসলাম (৪৫)কে গ্রেপ্তার করা হয়।

শাহবাজপুর এলাকায় এসআই (নিরস্ত্র) কাজী শামীম হোসেনের নেতৃত্বে অভিযানে ১২ পিস ইয়াবাসহ বড্ডাপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল মতিন (৫৫)কে গ্রেপ্তার করা হয়।

কুট্টাপাড়া তিন রাস্তার মোড়ে এসআই (নিরস্ত্র) ফারুক আহম্মেদের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ পূর্ব কুট্টাপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মো. সোহেল (৩৮)কে গ্রেপ্তার করা হয়।

ভূইশ্বর বাজার এলাকায় এএসআই (নিরস্ত্র) কারুন মিয়ার নেতৃত্বে অভিযানে ৩ পুরিয়া গাঁজাসহ ভৈরব থানার কমলপুর গ্রামের মো. রবিউল (৩২) ও চুন্ডিবের গ্রামের সাকিব হোসেন (৩৫)কে গ্রেপ্তার করা হয়।

এদিকে গুনারা এলাকায় এসআই (নিরস্ত্র) মো. মনির আহমেদ ও এএসআই (নিরস্ত্র) হিমন ইসলামের অভিযানে ২৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদসহ সরাইল বেপারী এলাকার মৃত আব্দুল করিমের ছেলে শাহজাহান মিয়া (৪৫)কে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে দক্ষিণ আরিফাইল এলাকায় একই দুই কর্মকর্তার যৌথ অভিযানে ৫ পুরিয়া গাঁজাসহ তাজু মিয়া (২৫), আলমগীর হোসেন (৪৮) ও ইকবাল হোসেন (৫০)কে গ্রেপ্তার করা হয়।

সরাইল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সরাইল উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোর ও নিরবচ্ছিন্নভাবে পরিচালনা করা হবে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২