| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

সারের ভর্তুকির টাকায় বছরে দুই পদ্মা সেতু নির্মাণ সম্ভব: আব্দুল মতিন

পঞ্চগড়ে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তিবিষয়ক কৃষক প্রশিক্ষণ

আনিসুর রহমান মানিক, পঞ্চগড়
আপডেট: ২১ আগস্ট ২০২৬, ০৩:৪৬
সারের ভর্তুকির টাকায় বছরে দুই পদ্মা সেতু নির্মাণ সম্ভব: আব্দুল মতিন
ছবিঃ নিউজ.জংশন

সরকার কৃষকদের সারে যে পরিমাণ ভর্তুকি দেয়, সেই অর্থ দিয়ে দেশে বছরে দুটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন।

তিনি বলেন, কৃষি উৎপাদন বাড়াতে সার ও কীটনাশকের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধান রোপণের সময় নির্ধারিত নিয়ম মেনে এবং সঠিক সময়ে সার ও কীটনাশক প্রয়োগ করতে হবে। অন্যথায় কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব হবে না।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে পঞ্চগড় ব্রি স্যাটেলাইট স্টেশন কার্যালয়ের সামনে আয়োজিত আধুনিক ধান উৎপাদন প্রযুক্তিবিষয়ক কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘কৃষিই সমৃদ্ধি, সমৃদ্ধির জন্য ধান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) স্যাটেলাইট স্টেশনের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এলএসটিডি প্রকল্পের পিএসও ও প্রকল্প পরিচালক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় কৃষকদের আধুনিক পদ্ধতিতে ধান চাষ, চারা রোপণ, সার ও কীটনাশকের সঠিক ব্যবহারবিধি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে পঞ্চগড় জেলার প্রায় ১০০ জন কৃষক অংশ নেন। প্রশিক্ষকরা ধানের উৎপাদন বৃদ্ধি, সঠিক সময়ে সার প্রয়োগ, রোগবালাই দমন এবং কীটনাশকের নিরাপদ ও পরিমিত ব্যবহারের বিভিন্ন দিক কৃষকদের সামনে তুলে ধরেন।

কৃষকদের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ধানের উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদন খরচ কমানো এবং নিরাপদ কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপরও প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হয়।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২