| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

সিলেটের শাহজালাল (রহ.) মাজারে হেনার চিঠি, যা লেখা ছিল

নিউজ জংশন ডেস্ক
আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ০৪:৩১
সিলেটের শাহজালাল (রহ.) মাজারে হেনার চিঠি, যা লেখা ছিল

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে তৃতীয়বারের মতো দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় স্বামীকে নিয়ে এক নারীর লেখা আবেগঘন চিঠি পাওয়া গেছে। শনিবার (১৫ আগস্ট) সকালে মাজারের দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়।

হেনা’ নামের ওই নারী চিঠিতে তার স্বামীকে নিয়ে মনের কষ্টের কথা তুলে ধরেছেন। একই সঙ্গে স্বামীকে যারা ‘কুপথে’ নিয়েছেন, তাদের বিচার এবং হেদায়াতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি।


চিঠিতে লেখা ছিল, “ইয়া আল্লাহ, আমি তোমার ওলির মাজারে আমার মনের কষ্টগুলো ব্যক্ত করেছি। যারা আমার স্বামীকে কুপথে নিছে, আল্লাহ তুমি বিচার করিও এবং তাদের হেদায়াত করিও। আমার মতো কষ্ট যেন কেউ না পায়। আল্লাহ তুমি মাদকদ্রব্য পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দাও।
হেনা।”

এদিকে, শাহজালাল মাজারের দানবাক্সের টাকা তৃতীয়বারের মতো প্রকাশ্যে গণনা করা হচ্ছে। শনিবার সকাল ১০টার দিকে দানবাক্স ও দানের ডেগগুলোর সিলগালা খোলার কার্যক্রম শুরু হয়। এ সময় তিনটি ডেগ ও তিনটি বড় দানবাক্স খোলা হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় টাকা গণনা।

জানা যায়, অন্তত ৩০ জন স্বেচ্ছাসেবী টাকা গণনার কাজে অংশ নিয়েছেন। বিপুল পরিমাণ টাকা থাকায় গণনা শেষ হতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 

প্রসঙ্গত, এর আগেও সিলেটের শাহজালাল (রহ.) মাজারের টাকা দুই বার গণনা করা হয়। গত ২২ জুন ও ১১ জুলাই প্রকাশ্যে দানবাক্স ও ডেগের টাকা গণনা করা হয়েছিল। এবং ওই সময় দানের টাকাগুলো মাজারের নির্ধারিত ব্যাংক একাউন্টে জমা দেওয়া হয়। সর্বশেষ গণনার ৩৪ দিন পর এবার আবারও দানবাক্স খোলা হলো।



সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২