| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

হবিগঞ্জ মেডিকেল কলেজের গেটে মানুষের কঙ্কাল পড়ে থাকায় চাঞ্চল্য, পরে জানা গেল প্রকৃত ঘটনা

ব্যবহারিক ক্লাসের শিক্ষা সামগ্রী বহনের সময় শিক্ষার্থীর অসাবধানতায় ব্যাগ রেখে নামা; আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছে পুলিশ

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ১১:২৫
হবিগঞ্জ মেডিকেল কলেজের গেটে মানুষের কঙ্কাল পড়ে থাকায় চাঞ্চল্য, পরে জানা গেল প্রকৃত ঘটনা

হবিগঞ্জ মেডিকেল কলেজের বহির্বিভাগের গেটের সামনে মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখে শুক্রবার (৩ জুলাই) সকালে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর ছড়িয়ে পড়লে রোগী, স্বজন ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে জানায়, এটি কোনো অপরাধমূলক ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয়। কঙ্কালটি মেডিকেল শিক্ষার্থীদের অ্যানাটমি (ব্যবহারিক) ক্লাসে ব্যবহৃত শিক্ষা সামগ্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে একটি ব্যাগের পাশে লাল রঙের ব্যাগে মানুষের হাড় ও কঙ্কাল পড়ে থাকতে দেখে উৎসুক জনতা ভিড় করেন। মুহূর্তেই বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করেন, রাতের আঁধারে কেউ কঙ্কালটি সেখানে ফেলে গেছে।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে ব্যাগে থাকা পরিচয়পত্রের সূত্র ধরে জানা যায়, কঙ্কালটি হবিগঞ্জ মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর। তিনি অ্যানাটমি ব্যবহারিক ক্লাসের জন্য এটি বহন করছিলেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সংশ্লিষ্ট শিক্ষার্থী রিকশাযোগে যাতায়াতের সময় অসাবধানতাবশত ব্যাগসহ কঙ্কালটি রেখে নেমে যান। পরে রিকশাচালক বিষয়টি বুঝতে পেরে ভয় পেয়ে হাসপাতালের গেটের ভেতরে ব্যাগটি রেখে চলে যান।

তিনি আরও জানান, ব্যাগে থাকা পরিচয়পত্রের মাধ্যমে শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করা হয়েছে। ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং এতে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

ঘটনার প্রকৃত কারণ জানাজানি হলে স্থানীয়দের উদ্বেগ কেটে যায়। তবে ভবিষ্যতে এ ধরনের শিক্ষা সামগ্রী বহনের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে বলে মত দিয়েছেন স্থানীয়রা।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২