ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন করের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় মাদকদ্রব্য, চুরি, চিকিৎসাসেবা, চোরাচালানসহ বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় উঠে আসে।
সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও হরিপুর থানা পুলিশের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. শরিফুল ইসলাম শরিফ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
এ ছাড়া এলাকায় কিছু জমি-জমা সংক্রান্ত সমস্যা রয়েছে বলেও সভায় জানানো হয়। তবে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো রয়েছে বলে সভায় উল্লেখ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর, সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল বাইন, উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আলহাজ্জ মো. জামাল উদ্দীন, হরিপুর থানার ওসি তদন্ত মো. শরিফুল ইসলাম শরিফ, উপজেলা বিএনপির উপদেষ্টা মো. করিমুল হক মঞ্জু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম (মুজাহিদ), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. আবু তাহের, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সোহাগ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অঃদাঃ) মো. আব্দুর রহিম, হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আব্দুস সালাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. সোহানুজ্জামান, উপজেলা তথ্য আপা দিলরুবা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম সাজ্জাদুজ্জামান সাজ্জাদ।
এ ছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হরিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. জয়নুল আবেদিন, বিজিবির কোম্পানি কমান্ডার এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।