| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

হরিপুরে নজরুল বর্ষে র‍্যালি ও আলোচনা সভা

জাতীয় কবির সাহিত্য ও সাম্যবাদী চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট: ৩১ আগস্ট ২০২৬, ০৮:৫৪
হরিপুরে নজরুল বর্ষে র‍্যালি ও আলোচনা সভা
ছবিঃ নিউজ.জংশন

ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল বাইন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আলহাজ মো. জামাল উদ্দীন, উপজেলা বিএনপির উপদেষ্টা মো. করিমুল হক মঞ্জু, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সোহাগ রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা র‍্যালি ও আলোচনা সভায় অংশ নেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ মোহাম্মদ জামান।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, মানবতা ও সাম্যবাদী চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবন, আদর্শ ও সৃষ্টিকর্ম আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২