| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুড়ীর পথসভায় সীমান্তে পুশইন ঠেকাতে জনসচেতনতা ও বিজিবির সঙ্গে সমন্বয়ের আহ্বান

জুড়ি প্রতিনিধি
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৬:৪২
হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিশ্চিত করা হবে। তাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে এবং ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে।

রোববার (২৮ জুন) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ক্যাম্প চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভবিষ্যতে দেশে আবারও কোনো ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ রাজপথে নেমে তা প্রতিহত করবে। তিনি বলেন, শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের প্রশ্নে কোনো আপস হবে না এবং যারা দলটিকে প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও রাজনৈতিক আন্দোলন অব্যাহত থাকবে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইনের মতো ঘটনা ঘটাচ্ছে। মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশি পরিচয়ে দেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সীমান্তবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত পাহারায় ভূমিকা রাখতে হবে, যাতে কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ ঘটতে না পারে।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির নেতা প্রীতম দাস, আফজাল হোসেন, আব্দুল মালিক সাচ্চু ও আমির হামজা। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২